বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মাদ্রাসা শিক্ষকের পেটের ভেতর ২৪০০ পিছ ইয়াবা : সিদ্ধিরগঞ্জে আটক

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:

পেটের ভেতরে অভিনব পদ্ধতিতে ইয়াবা বহন করা অবস্থায় আবু মোসলেম উদ্দিন ওরফে ইদ্রিস মাস্টার নামে সাবেক এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‌্যাব ১১ এর সদস্যরা।

শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে মেডিক্যাল পরীক্ষা নীরিক্ষার পর নিশ্চিত হয়ে তার পায়ুপথ দিয়ে বের করা হয় স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেট ভর্তি ২ হাজার ৪শ’ পিছ ইয়াবা ট্যাবলেট। রাতেই সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে  সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

মোসলেম উদ্দিন কক্সবাজার জেলার মহেশপুর থানার শাহ্পুরী দ্বীপ এলাকার একটি কওমী মাদ্রায় শিক্ষকতা করতেন। গত প্রায় এক বছর যাবত তিনি ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়েছেন বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত ব্যাটালিয়ান অধিনায়ক ( ভারপ্রাপ্ত সিও) মেজর আশিক বিল্লাহ জানান, গত দুই মাস আগে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতারের পর আবু মোসেলম উদ্দিন সম্পর্কে তথ্য প্রকাশ পায়।

তিনি এক সাথে আড়াই থেকে তিন হাজার পিছ ইয়াবা নিজের পায়ুপথ দিয়ে পেটের ভিতরে প্রবেশ করিয়ে কক্সবাজার থেকে অভ্যন্তরীন বিমানে এসে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

প্রতি চালানে মূল ডিলারদের কাছ থেকে তিনি বিশ হাজার টাকা করে পেয়ে থাকেন। গত এক বছরে বিশ থেকে পঁচিশবার এভাবে ইয়াবা ট্যাবলেট নারায়ণগঞ্জে এনে সরবরাহ করেছেন।

প্রতি মাসে তিন থেকে চারবার তিনি এভাবে ইয়াবা সরবরাহ করে থাকেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে পেটে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে অভ্যন্তরীন বিমানে করে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন।

গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকেই র‌্যাব তাকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় নামলে র‌্যাব তাকে আটক করে স্থানীয় একটি বেসরকারি মেডিক্যাল সেন্টারে নিয়ে শারিরীক পরীক্ষা করায়।

সেখানে ডিজিটাল এjক্সরে রিপোর্টে তার পেটে ইয়াবার প্রমান পাওয়া গেয়ে র‌্যাব জিজ্ঞাসাবাদ করলে আবু মোসলেম উদ্দিন ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন। পরে তিনি নিজেই পায়ুপথ দিয়ে ইয়াবার প্যাকেট বের করেন।