শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে শ্যামনগরে প্রতীকী জলবায়ু ধর্মঘট

এ্যাডভোকেট শহিদুল ইসলাম
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

 

স্টাফ রিপোর্টার: এ্যাডভোকেট শহিদুল ইসলাম

শ্যামনগরে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের দাবিতে জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালন করেছে তরুণ জলবায়ু কর্মীরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) শ্যামনগর সরকারি মহসিন কলেজের শহীদ মিনারের পাদদেশে ইসলামিক রিলিফের সহযোগিতায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এই কর্মসূচি পালন করে। এসময় জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও এলএনজি আমদানির ওপর দেশের নির্ভরতা কমানোর দাবি জানান জলবায়ু কর্মীরা। পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য বিদ্যুতে রূপান্তর প্রক্রিয়ায় ন্যায্যতা বজায় রাখা ও বিদ্যুৎ এবং জ্বালানি মহাপরিকল্পনা ২০২৩ সংশোধনের দাবি জানানো হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের ইকোমেন প্রকল্পের সাতক্ষীরা জেলা সমন্বয়ক হাফিজুর রহমান হাফিজ, সমন্বয়ক ইমাম হোসেন, সদস্য শামিম হোসেন, সদস্য রায়হান হোসেন, সদস্য সুমাইয়া কামাল, আবুজার, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার আসাফুর রহমান প্রমুখ।

 

ধর্মঘট চলাকালে তরুণ জলবায়ু কর্মীরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর প্রভাবের কারণে বিশ্ব এখন সংকটপূর্ণ সময় পার করছে। উন্নত দেশগুলোকে প্যারিস জলবায়ু চুক্তি মেনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখতে হবে। পাশাপাশি বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানি ব্যবসায় বিনিয়োগ না করে কার্বন নিঃসরণ হ্রাসে এখনই উদ্যোগী হতে হবে। সরকার এবং বিনিয়োগকারীদের অবশ্যই ক্ষতিকারক জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে জলবায়ু বিধ্বংসী কার্যকলাপের জন্য দায় নিতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। এসময় নানা স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করে তরুণরা।