বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

এবার কুড়িগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানীর মামলা

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

ন্যাশনাল ডেস্ক।।

এবার কুড়িগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হককে আসামি করে মানহানির মামলা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (উলিপুর আমলি আদালত) মামলাটি করেন জেলার উলিপুর উপজেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মঞ্জুরুল কাদের মমিনুল।

আদালত মামলাটি আমলে নিয়ে উলিপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বাদী দাবি করেছেন, উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. রেজওয়ানুল হক একজন সরকারি কর্মচারী হয়ে রাজনৈতিক কর্মী হিসেবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্দেশে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছেন। ২০২৪ সালের ১৫ মে উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বাদী মঞ্জুরুল কাদের মমিনুল উপস্থিত ছিলেন। তিনি (মমিনুল) বিএনপি দলীয় হওয়ায় ইউএলও ডা. মো. রেজওয়ানুল হক তাকে ও বিএনপিকে উদ্দেশ করে গালিগালাজ করেন।

গালিগালাজের কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকেও গালিগালাজ করেন। এমনকি বিএনপির সৃষ্টি নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। সভায় উপস্থিত ব্যক্তিবর্গের সামনে এমন গালিগালাজের ঘটনায় সমাজে বাদী এবং তার দলের নেতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার যথেষ্ট মানসম্মানের ক্ষতি হয়েছে, যা বাংলাদেশের মুদ্রায় ১০ কোটি টাকাতেও পূরণ করা সম্ভব নয়। এ অবস্থায় মামলা গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন করেন বাদী।

বাদীর আইনজীবী নজরুল ইসলাম বলেন, ‘আদালত মামলাটি গ্রহণ করে উলিপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।’

এদিকে আইনজ্ঞরা বলছেন, একজন সরকারি কর্মচারীর ‘গালিগালাজ করার’ দায় অন্য কাউকে দিলে তাতে অভিযোগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান দুলু বলেন, ‘আদালত মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালত যেহেতু মামলাটি সরাসরি আমলে নেননি, সেহেতু অভিযোগের বিষয়ে সত্যতা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সাবজুডিস ম্যাটার হওয়ায় মন্তব্য করা সমীচীন নয়।’