বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম:
দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জি এম রাজু আহমেদ
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

রিপোর্ট : জিএম রাজু আহমেদ

 

দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং সরকারি সেবায় সহজ অভিগম্যতা নিশ্চিত করার লক্ষ্যে শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পাবলিক লাইব্রেরী হল রুম, শ্যামনগর, সাতক্ষীরায় নাগরিক উদ্যোগ শ্যামনগর প্রকল্প অফিসের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালোর সঞ্চালনায় ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে “সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্প”-এর আওতায় এ সভার আয়োজন করা হয়। সভাটি নাগরিক উদ্যোগ-এর বাস্তবায়নে, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা-এর বাস্তবায়ন সহযোগিতায় এবং ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটি (FJS)-এর অর্থায়নে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের

সহকারী প্রকৌশলী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান। উপজেলা মৎস্য ফিল্ড সহকারী কর্মকর্তা এম মজিবুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন নকশী কাঁথার নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো।

 

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, দলিত নারী ও কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নিরাপদ পানি ও স্যানিটেশন, কর্মসংস্থান, সরকারি সেবায় প্রবেশাধিকার এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন এবং বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ শ্যামনগর প্রকল্প কার্যালয়ের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালো, হিসাবরক্ষক কর্মকর্তা অপু চৌকিদার, কমিউনিটি মবিলাইজারগণ, পরিবর্তন সহায়কগণ, সিবিও সদস্যবৃন্দ।

 

সভা শেষে দলিত নারী ও কিশোরীদের অধিকার নিশ্চিতকরণ, সরকারি বিভিন্ন সেবায় সহজ প্রবেশাধিকার বৃদ্ধি এবং তাদের টেকসই আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।