বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

রাজু আহমেদ, ভয়েস অব সুন্দরবন।
ব্রিটিশ হাইকমিশনের অর্থায়নে নবপল্লব প্রকল্পের আওতায় ফ্রেন্ডশিপের বাস্তবায়নে, কয়রা ও শ্যামনগরের মানুষের বহুদিনের প্রতিক্ষীত স্বপ্ন গোবরা কমিউনিটি হার্বোরিং/ ঘাট নির্মান করা হয়েছে । যা স্থানীয় জনগন ও প্রশাসনের তদারকিতে সম্পূর্ণ কংক্রিটের ঢালায় দ্বারা নির্মিত হয়েছে।
অদ্য ০৮/০৭/২০২৬ তারিখে রোজ বুধবার বিকাল ০৪.০০ ঘটিকায় গোবরা কমিউনিটি হার্বোরিং বা গোবরা ঘাট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে, খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়নের গোবরা গ্রামে নৌকা ঘাটটি।যে ঘাট দিয়ে প্রতিদিন শত শত মানুষ কয়রা ও শ্যামনগর দুই উপজেলায় যাতায়াত করে কিন্তু ঘাটের অবস্থা এতই খারাপ ছিলো যে কেও নিরাপদ এ যাতায়াত করতে পারতো না।প্রতিদিন ঘটতো বিভিন্ন ধরনের দূর্ঘটনা।মানুষের দূর্ভোগ আর ভোগান্তি যেন শেষ হতোনা।
এমতাবস্থায়, কয়রা উপজেলা প্রশাসন একটি মিটিং এর মাধ্যমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান , মেম্বার, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফ্রেন্ডশিপকে নবপল্লব প্রকল্পের আওতায় গোবরা ঘাটের অবস্থা বর্ননা করেন এবং এটা নতুন ভাবে নির্মান করার জন্য ফ্রেন্ডশিপকে আহবান করেন।
উক্ত মিটিং এই সিদ্ধান্ত হয় যে, ফ্রেন্ডশিপ ১৫৬ ফিট দীর্ঘ কাজটি করবে এবং বাকি ১২০ ফিট উপজেলা প্রশাসন থেকে সম্পন্ন করা হবে।
পরবর্তীতে, ফ্রেন্ডশিপ এর তড়িৎ পদক্ষেপের ফলে কয়রা ও শ্যামনগরের মানুষের স্বপ্ন গোবরা ঘাটের এর কাজটি সম্পন্ন হয়।
ফ্রেন্ডশিপ ১৫৬ ফুট গোবরা ঘাট নির্মান ইতিমধ্যে শেষ করেছেন এবং দুই উপজেলার মানুষের যাতায়াতের যে দূভোগ ছিলো সেটা কমে গেছে।ফ্রেন্ডশিপের এমন সামাজিক কাজকে সাধুবাদ জানাচ্ছে উপজেলা নির্বাহী অফিসার, চেয়ারম্যান, মেম্বার, এলাকার মানুষ এবং আপামর জনসাধারণ। স্হানীয় জনগোষ্ঠী এর সুফল ভোগ করছেন।
স্হানীয় জনগণের জীবনমান, জীবিকা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধি পেয়েছে। নবপল্লব প্রকল্প মানুষের দীর্ঘদিনের সমস্যার একটি কার্যকর ও টেকসই সমাধান নিশ্চিত করেছে। এটি শুধু একটি অবকাঠামো উন্নয়ন কার্যক্রম নয় বরং জীবিকা, নিরাপদ যাতায়াত এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় একটি সফল উদ্যোগ।
হর্বোরিং হস্তান্তর প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকী মহোদয়। ফ্রেন্ডশিপ থেকে অনুষ্ঠানটির তত্ত্বাবধান করেন উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপঙ্কর সাহা, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান প্রদান করেন ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী এ কে এম সাখাওয়াত হোসেন। সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ ফারুকুল ইসলাম।