বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান শ্যামনগরে ২৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন সুন্দরবন সংলগ্ন শ্যামনগর গাবুরাতে বেড়ীবাঁধের উপরের নাইনটি পাইপ স্থাপনা উচ্ছেদ অভিযান  শ্যামনগর উপজেলা ক্যামপাসে ১৪ লাখ টাকার ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, যুবলীগনেতা বির্তকিত ঠিকাদার শাহীন এখনও বহাল তবিয়তে  শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, থানায় জিডি ১০ হাজার বিঘা জমিতে ধান উৎপাদন ব্যাহত” শ্যামনগর মহিষের খাল প্রভাবশালীরা দখলে রেখে মাছ চাষ করায় জনমনে ক্ষোভ নজরুল বর্ষ ২০২৫-২৬ উপলক্ষ্যে শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে ২৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

জি এম রাজু আহমেদ
Update Time : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

 

শ্যামনগর প্রতিনিধি: জি এম রাজু আহমেদ

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশিক্ষণ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামসুজ্জাহান কনক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, বর্ষীয়ান রাজনৈতিক নেতা আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ (সদস্য, জেলা বিএনপি), জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির নেতা মোঃ সোলায়মান কবির, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছামিউল ইমাম আযম মনির এবং শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্যামনগর-এর বাস্তবায়নে এ কর্মসূচির আওতায় উপজেলার ২৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন মৌসুমের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। প্রতিটি কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ (ব্রি ধান-১০৩ ও ব্রি ধান-৭৫), ১০ কেজি পটাশ সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে এবং আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনীতে কৃষকদের প্রতি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানানো হয় এবং কৃষি উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।