সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জে ধানেরশীষের সমাবেশে জনতার ঢল কাজী আলাউদ্দীনকে মনোনীত করায় তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নেতাকর্মীরা

এসব কে সিরাজ
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

রিপোর্ট: এ কে সিরাজ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক সংসদীয় আসন সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ- আশাশুনি) তে সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন মনোনীত করায় কৃতজ্ঞতা প্রকাশ ও ধানেরশীষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় কালীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতাকর্মীর ঢল নামে। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল)।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য স. ম. হেদায়েতুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আশাশুনি উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি’র সিনিঃ যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান (বাপ্পী), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাসক সাইফুল ইসলাম। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রেকন। উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মাহমুদ ছট্টু ও সাধারণ সম্পাদক আফজাল গাজী, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড় ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, ছাত্রদলের নেতা জাকির হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন মেহেদী তাজ, সহ-সভাপতি তৌহিদ হোসেন ও সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ রোকনুজ্জামান।

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি আজ নতুন আশার আলো দেখছে। কাজী আলাউদ্দীনের মতো জননন্দিত নেতাকে মনোনীত করার মাধ্যমে সাতক্ষীরা-০৩ আসনে বিএনপির শক্তি ও গণআন্দোলন আরও বেগবান হবে।বক্তারা আরও বলেন,“এই আসনের জনগণ বিএনপি’র পতাকাতলে ঐক্যবদ্ধ।গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কালিগঞ্জ- আশাশুনির প্রতিটি নেতা-কর্মী তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থাকবে শেষ পর্যন্ত।অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সফলতা নিশ্চিত করেন আশাশুনি উপজেলা বিএনপি। সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।