শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন

জি এম রাজু আহমেদ
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

 

 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:জি এম রাজু আহমেদ

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি শক্তিশালী ও কর্মীবান্ধব কমিটি গঠন করা হয়েছে।

 

নবগঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেধাবী ছাত্রনেতা মোঃ মেহরাব হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের উদ্যমী কর্মী মোঃ মহিউদ্দিন। এ দুজন ছাত্রনেতা ইতোমধ্যেই সাংগঠনিক দক্ষতা ও শিক্ষার্থীদের মাঝে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

 

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন,সিনিয়র সহ-সভাপতি রাশেদ হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক মুস্তাইনুর রহমান রতন।

 

নবনির্বাচিত সভাপতি মোঃ মেহরাব হোসেন বলেন, ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ছড়িয়ে দিতে আমরা সকলে একসঙ্গে কাজ করব। আমাদের লক্ষ্য হবে শিক্ষার পাশাপাশি আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা।

 

সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন জানান,এই দায়িত্ব আমার জন্য এক বিশাল সুযোগ ও চ্যালেঞ্জ। আমরা গোবিন্দপুর এএইচ বিদ্যালয়কে ছাত্র রাজনীতির একটি ইতিবাচক মডেল হিসেবে গড়ে তুলতে চাই।

 

নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।