বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মুন্ডা কমিউনিটিতে শুভ বড়দিন উদযাপন

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

অষ্টমী মালো,ভয়েজ অব সুন্দরবন প্রতিনিধি।।

শুভ বড়দিন উপলক্ষে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে তাড়ানিপুর মুন্ডা কমিউনিটিতে এক আনন্দঘন আয়োজনের মাধ্যমে মুন্ডা শিশু ও নবীন প্রজন্মের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে বড়দিনের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে মুন্ডা জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে তাদের সাংস্কৃতিক পরিবেশনা আয়োজন করা হয়। নাচ, গান এবং নাটকের মাধ্যমে মুন্ডা সংস্কৃতির বহুমাত্রিক রূপ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে শিশু এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা নিজেদের প্রতিভা প্রদর্শন করে আনন্দ ভাগাভাগি করেছে।

জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো বলেন, *“এই আয়োজনের মাধ্যমে আমরা মুন্ডা কমিউনিটির শিশু এবং তরুণ প্রজন্মকে তাদের নিজস্ব সংস্কৃতি চর্চার সুযোগ করে দিতে চেয়েছি। পাশাপাশি বড়দিনের শুভ বার্তাকে সবার মাঝে ছড়িয়ে দিতে পেরে আমরা গর্বিত।”*

অনুষ্ঠানটি মুন্ডা কমিউনিটির মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।