বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে অবৈধভাবে নির্মিত ইটভাটাকে জরিমানা করা হলো ৫০ হাজার টাকা 

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

 ভয়েস অফ সুন্দরবন।।
সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় শ্যামনগরের নুরনগর এলাকার জনবসতি এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে নির্মিত করা হয়েছিল আশা ব্রিকস নামের একটি ইটভাটা। সরকারি  নির্দেশনা অপেক্ষা করে ইটভাটা মালিক  আলহাজ্ব আরব আলী পরিবেশ দূষণ করে বরাবরই ইটভাটার কার্যক্রম করে যাচ্ছিলেন। স্থানীয় এলাকার সচেতন মহলের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার , শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার  ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত এর নেতৃত্বে ও সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে উক্ত ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে ইতিপূর্বে শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন ঘটনাস্থল পরিদর্শন পূর্বক উক্ত আশা ব্রিকস ও পার্শ্ববর্তী মোস্তফা ব্রিকস নামের দুটি ইট ভাটাকে কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করেন। কিন্তু তারপরও তারা সরকারি নীতিমালা অপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্ত মোস্তফা ব্রিক্সসটি বন্ধ করে দিয়েছেন। জানা গেছে, মোবাইল কোর্টে সংশ্লিষ্ট ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৭ ধারা লঙ্ঘনে ১৭ ধারা মতে আইনে উল্লিখিত সর্বোচ্চ ৫০০০০ টাকা জরিমানা করা হয়।
##