শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর মাজাট এলাকার প্রবীণ ধান ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৬৩) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধান বিক্রির বকেয়া টাকা ও খালি বস্তা ফেরত চাইতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে তিনি থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম নওয়াবেঁকী বাজারে মোঃ আজগার আলীর কাছে ধান বিক্রি করেন। হিসাব অনুযায়ী আজগার আলীর কাছে তার ৩,০০০ টাকা ও ১৬টি খালি বস্তা পাওনা ছিল। গত বুধবার ১১ জুন সকাল ৯টার দিকে তিনি আজগার আলীর ছেলে মোঃ হাসান আলীর দোকানে গিয়ে বকেয়া টাকা ও বস্তা চাইলে প্রথমে তাঁকে ছেঁড়া বস্তা দেওয়ার চেষ্টা করা হয়। তিনি তা নিতে অস্বীকৃতি জানালে দোকানে থাকা হাসান আলী, হাবিব হোসেন ও আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি তার ওপর হামলা চালায়।

হামলার সময় লোহার রড ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। কপাল ও বাঁ কনুইতে গুরুতর জখম হয়। পরে তাঁর বুক পকেট থেকে ৫০,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মোবাইল ফোনটি ভেঙে ফেলা হয়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন থাকায় তাঁর ছেলে মোস্তাফিজুর রহমান থানায় লিখিত অভিযোগ জমা দেন।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।