বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সিদ্ধিরগঞ্জে নাসিক প্যানেল মেয়র মতির উপর সন্ত্রাসী হামলা, ভাঙচুর,অগ্নিসংযোগ

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মতিউর রহমান মতির উপর হামলা চালিয়ে গুরুতর ভাবে আহত করে সন্ত্রাসী হান্নান ও ইসমাইল এবং তাদের বাহিনী। গতকাল বৃহস্পতিবার সকাল ১২ টার সময় সিদ্ধিরগঞ্জ আদমজী নগর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সিদ্ধিরগঞ্জ আদমজী নগর নতুন বাজার আবেদ মার্কেট এলাকার বাসিন্দা হাজী বাড়ির আবুল হাসেমের ছেলে হান্নান ও ইসমাইল গংদের জমি সংক্রান্ত বিরোধ চলছিলো দীর্ঘদিন যাবৎ। উক্ত বিষয়ে মিমাংসা করতে আসেন প্যানেল মেয়র মতিউর রহমান মতি। কথাবার্তার এক পর্যায়ে হান্নান ও ইসমাইল এবং তাদের বাহিনী মিলে মতির উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে। এতে করে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। কিছু লোকজন নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের একাদশ জাতীয় নির্বাচনীয় ক্যাম্প আগুন গিয়ে পুড়িয়ে দেয় এবং কয়েকটি দোকান ভাঙচুর করে। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল বলেন, একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে কাউন্সিলর মতিউর রহমান মতির উপর হামলার কথা শুনেছি। আমি একাদশ জাতীয় নির্বাচনের পরের দিন থেকে শারীরিক ভাবে অসুস্থ্য। কিন্তু হামলাকারীরা আমার দলের কেউ না। হান্নান নামে আমার এক কর্মী আছে কিন্তু এ হান্নান সেই হান্নান না। আদমজী নতুন বাজার এলাকার আবুল হাসেম এর ছেলে হান্নানের সাথে কাউন্সিলরের ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, হান্নানকে আমার দলের কর্মী ভেবে আমার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে তারা। আমি এর সুস্থ্য তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি। এদিকে আগুন লাগানোর বিষয়ে মতিউর রহমান মতির লোকজন বলেন, সিরাজুল ইসলামের নির্বাচনীয় ক্যাম্পে কে বা কারা আগুন দিয়েছে তা আমরা জানিনা। তারা আরো বলেন, মতিউর রহমান মতি হুন্ডা করে আদমজী নতুন বাজার এলাকায় আসলে আবুল হাসেমের ছেলেরা এবং তাদের সন্ত্রাসী বাহিনী অতর্কিত ভাবে হামলা চালায়। পরে নেতাকর্মী তাকে উদ্ধার করে আলিফ হাসপাতাল নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় একটি হাসপাতাল নিয়ে যান। ঘটনার পরপর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে অতিরিক্ত পুলিশ মোতায়ন করেছেন। মতির উপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।