বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মরহুম আবুল হোসেন সওদাগরের ইছালে  ছাওয়াব ও স্মরণ সভায় বক্তারাদ্বীন ও ত্বরিকতের খেদমতই ছিলো তাঁর জীবনের সফল মিশন

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

 

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ)’র মুরিদান আছদগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবুল হোসেন সওদাগরের (বাণিজ্য ভান্ডার) স্মরণে আলোচনা সভা, ইছালে ছাওয়াব মাহফিল গতকাল ২৩ আক্টোবর (বুধবার) বহদ্দারহাটস্থ আর,বি কনভেনশন হলে মাওলানা শাহ নুর মোহাম্মাদ আল কাদেরীর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মুফতি আল্লামা সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী। এতে বক্তারা বলেন, জামেয়া আনজুমান ও দরবার-এ সিরিকোটের গোলামী এবং আপন পীর মুর্শীদ আওলাদে রাসুলের প্রতি মুহব্বত ভালোবাসায় অটল থেকে আর্থিক শারীরীক ও মানসিকভাবে দ্বীন ও ত্বরিকতের খেদমতই ছিলো তাঁর জীবনের সাহসী মিশন। বিশেষ অতিথি ও মরহুমের জীবন কর্মের ওপর আলোচনায় অংশ নেন, রাজনীতিক আলহাজ আবু সুফিয়ান, নগর গাউসিয়া কমিটির সাবেক সেক্রেটারী মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনির উদ্দীন সোহেল, মাওলানা ইলিয়াস আল, কাদেরী, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সাবেক কর্মকর্তা আলহাজ আবদুল হামিদ, মাহাবুবুল হক খান, প্রাক্তন জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনসারি, লায়ন শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজিএফ ও লায়ন জেলা নেতৃবৃন্দ, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, ডাচ বাংলা ব্যাংক জোনাল হেড রন্জন বড়ুয়া, এন আর বি ব্যাংক জোনাল হেড মোহাম্মদ আতিকুর রহমান, প্রিমিয়ার ব্যাংক খাতুন গন্জ শাখার ও কদমতলি শাখার ম্যানেজার আছদগঞ্জ আয়রন স্টীল উৎপাদক ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকের হোসেন সহ বিভিন্ন ওলামা-মাশায়েখ, পেশাজীবী, ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের শাহজাদা মাওলানা রেজাউল হোসাইন জসিমের সঞ্চালনায় মিলাদ-কিয়াম,দোয়া মুনাজাত ও মাঝবানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।