সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে হরিপুরে পূর্ব শত্রুতার জেরে সবজি ফসলের ক্ষেত নষ্ট – থানায় অভিযোগ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁও জেলার হরিপুরে পূর্ব শত্রুতার জের ধরে ২ বিঘা জমির ( ফুলকপি )ফসল ও ২ বিঘা জমির আলুর ক্ষেত নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের মেদনিসাগর গ্রামের আসাদুলের আবাদি ফুলকপি ও আলুর জমিতে অভিযুক্ত বিবাদীরা সহ স্থানীয় ৩৫/৪০ জন লোক দলবদ্ধ ভাবে অনাধিকার প্রবেশ করে সম্প্রতি গত ২৩ অক্টোবর বুধবার

দিনের বেলায় তার ফুলকপির ক্ষেত ও আলুর ক্ষেত নষ্ট করেছে । আসাদুল জানান, স্থানীয় কয়েকজনের সাথে তার চাচার কিছুদিন পূর্বে মারামারি হয় , এ নিয়ে তার চাচা হরিপুর থানায় একটি মামলা দায়ের করে ।মামলার জের ধরেই তার সাথে এমন শত্রুতা করেছেন দুর্বৃত্তরা ।এতে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এছাড়াও তিনি নিরাপত্তাহীনতায় আছেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন । এদিকে আসাদুল ৮ জনের নাম উল্লেখ করে মেদিনী সাগর কিসমত এলাকার মুনজুর আলী , আহাম্মদ আলী ধসন .মোহাম্মদ আলী .আঃ রাজ্জাক .মোবারক আলী .মোজাফফর আলী .নবাব আলী .কিনু ‘কে আসামি করে ৩৫/৪০ জনকে অজ্ঞাত করে হরিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে অভিযোগের ২ নং- বিবাদী আহাম্মদ আলী ধসনের সাথে মুঠোফোনে কথা বললে, তিনি জানান, আমি ঘটনার দিন ঠাকুরগাঁওয়ে ছিলাম আমি এই ঘটনার সাথে জড়িত নয় আমার ছেলেরাও কেউই জড়িত নয় এটা মিথ্যা অভিযোগ। থানায় অভিযোগের বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) শরিফুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি, আমার পুলিশ তদন্ত করেছে ঘটনার সত্যতা আছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ।