বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সুন্দরবন উপকূলীয় শ্যামনগরের বেড়িবাঁধের ২১ স্থানে ফাটল, ঘূর্ণিঝড় দানা আতঙ্কে দিন কাটাচ্ছে উপকূলীয় এলাকার মানুষ।

ভয়েস অফ সুন্দর
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

রিপোর্ট:  স ম জিয়াউর

শ্যামনগর সাতক্ষীরা থেকে।। বৃহস্পতিবার সকাল থেকে সুন্দরবন উপকূলীয় শ্যামনগরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। সুন্দরবন সংলগ্ন নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার থেকে বৃষ্টিপাত শুরু হওয়ায় সুন্দরবন সংলগ্ন বেড়িবাঁধে নতুন করে ফাটল দেখা দিয়েছে।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ গুলোর মধ্যে রয়েছে গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা, হরিশখালি, জেলেখালি, দৃষ্টিনন্দন, কৈখালী ইউনিয়নের পরানপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন, বৈশখালী, ফরেস্ট অফিস সংলগ্ন, নৈকটি এলাকার নতুনহাট সংলগ্ন, পূর্ব কৈখালী, বুড়িগোয়ালিনী ইউনিয়নের পশ্চিম দুর্গাবাটি, রমজান নগর ইউনিয়নের গোলাখালি, টেংরাখালি, মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার, সেন্ট্রাল কালিনগর, পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী সহ কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে।

এদিকে ঘূর্ণিঝড় দানা সম্পর্কে কৈখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, আমার ইউনিয়নের বেরিবাদের ৩ থেকে ৪টি স্থানে ঝুঁকিপূর্ণ, ইতিমধ্যে আমার ইউনিয়নের ১৭টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রেখেছি।

 

শ্যামনগর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ শাহিনুল আলম জানান, ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় উপজেলার সরকারি ১০২টিসহ মোট ১৬২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার মজুদ রাখা হয়েছে। জানমালের নিরাপত্তার জন্য দুই হাজার ৯৮০ জন সিপিপি সদস্যসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে।

 

 

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন জানান, পাউবো-১ এর আওতায় ৩৮০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে তিন কিলোমিটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে, বড় ধরনের দুর্যোগ না হলে বাঁধ ভাঙার সম্ভাবনা নেই।

 

ঘূর্ণিঝড় দানার প্রস্তুতি নিয়ে শ্যামনগরে কর্মরত পানি উন্নয়ন বোর্ডের এসডিও ইমরান হোসেন জানান, তাৎক্ষণিকভাবে কাজ করার জন্য তিন হাজার জিও বস্তা, দুই হাজার প্লাস্টিক বস্তা, ১০ জিও রোল প্রস্তুত আছে। এগুলো দিয়ে এক কিলোমিটার বাঁধ সংস্কার করা যাবে।

 

এদিকে ইতিমধ্যে ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাসের সভাপতিত্বে এক জরুরী দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাস বলেন, আমি ইতিমধ্যে সুন্দরবন উপকূলীয় এলাকার বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অধিকাংশ এলাকা পরিদর্শন করেন