বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নোয়াখালীর সেনবাগে ঠান্ডা পানির কুলার উপহারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সর্ব সাধারণের জন্য ঠান্ডা পানির কুলার উপহারের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৩ অক্টোবর ) বিকেলে নোয়াখালীর সেনবাগের বিন্নাগুনী প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সর্ব সাধারণের জন্য ঠান্ডা পানির কুলার উপহারের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

দাম্মাম সৌদি আরবের মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা পরিচালক ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ মহি উদ্দিন এর অর্থায়নে সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সর্ব সাধারণের জন্য ঠান্ডা পানির কুলার উপহার হিসেবে প্রদান করা হয় এবং বিন্নাগুনী প্রবাসী কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় ঠান্ডা পানির কুলার স্হাপন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব বেলাল হোসেন ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন, ইমরান হোসেন এমবিএ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মিজানুর রহমান, সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি মুহাম্মাদুল্রাহ যোবায়ের, সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সহ-সভাপতি আবুল কালাম আক্তার (দুলাল মিয়া), সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী আবদুল ওয়াদুদ।

 

উক্ত সভায় অতিথিগণ সহ আরো বক্তব্য রাখেন, মানবিক পুলিশ আবু সায়েম, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ হারুন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য শহীদুল্লাহ মিন্টু প্রমুখ।

 

এসময় সেনবাগ বাজারের ব্যবসায়ীগণ, ক্রেতা সাধারণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।