বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জে এনজিও পরিচালকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত 

এসএম শাহাদাত
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

 

 

এসএম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ

 

কালিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, সরকারী বেতনভোগী শিক্ষক ও একটি বেসরকারী উন্নয়ন সংস্থার প্রধান শম্পা গোষ্মামী এবং তার ভাই গোবিন্দ গোষ্মামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে সাবেক সংসদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও সোহরাওয়ার্দী পার্ক কমিটির সেক্রেটারী এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম এর পরিচালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারী কলেজের অধ্যাপক গাজী আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ পুটু ও আক্তারুজ্জামান বাপ্পী প্রমুখ। বক্তাগন বলেন কালিগঞ্জ উপজেলার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, এ এলাকার মানুষ ধর্ম,বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে যুগযুগ ধরে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। কিন্তু দেবহাটা সাকিনের তপন গোষ্মামীর কন্যা শম্পা গোষ্মামী সম্পুর্ন পরিকল্পিত ভাবে এই জনপদের শান্তি বিনষ্ট করতে সামাজিক মাধ্যমে নানান অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। উপজেলা মোজাহার মেমোরিয়াল হাইস্কুলে তিনি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে কালিগঞ্জেই বসবাস করা শুরু করে।এই সুবাদে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত হয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রমাগত অনুপস্থিত থাকে। এছাড়াও তিনি ৭/৮ বছর পুর্বে একটি এনজিও খুলে তার নির্বাহী প্রধানের দায়িত্ব নিয় প্রায়শ স্কুলে অনুপস্থিত থাকে। একপর্যায়ে সহকারী প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ কতিপয় পদ শূন্য হলে জেষ্টতা লঙ্ঘন করে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করে শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে। এমনকি নিয়োগ প্রক্রিয়ার চুড়ান্ত দিনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ স্বাক্ষর না করে কৌশলে মামলার আশ্রয় নেন তিনি। এছাড়া তিনি স্কুলে প্রায় তিন বছর অনুপস্থিত থেকে এনজির কাজে দেশ বিদেশে অবস্থান করে। এছাড়াও ঐ শম্পা গোষ্মামীর বিরুদ্ধে কালিগঞ্জ কলেজের হোষ্টেলের ভাড়া ৭ বছরের না দেওয়া, জেলা পরিষদের অকৃষি জমিকে কৃষি জমি ঘোষনা দিয়ে ইজারা নিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই প্রাচীর নির্মান ও এনজিও-র সাইনবোর্ড লাগায়। এরপরে গত ১০ অক্টোবরে জেলা পরিষদের গাছ কেটে সাবাড় করার অপরাধে ভ্রাম্যমান আদালতে মোবাইল কোর্টের মাধ্যমে ১৪/২৪ নং মামলায় দুই দিনের কারাদন্ড দেন। কারামুক্ত হয়ে ফিরে শম্পা গোষ্মামী আরও বেপরোয়া হয়ে উঠেছে। এবং তার ফেসবুক আইডিতে তার ভাই গোবিন্দ গোষ্মামী ও সে কালিগঞ্জের মানুষদের উদ্দেশ্যে অসভ্য, ইতর, খারাপ, বেয়াদপ ও জানোয়ার বলে উক্তি করে উস্কানিমূলক আচারন করছে। এসব কারণে কালিগঞ্জের মানুষ ফুসে উঠেছে। মানববন্ধন শেষে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের মাধ্যমে প্রদান করেন। এসময়ে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ শতশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।