বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরা ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুকুলের জনসমাবেশ অনুষ্ঠিত 

এসএম শাহাদাত
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

 

এসএম শাহাদাত কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ

 

সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় সাতক্ষীরা ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের র‍্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত। মঙ্গলবার (২২ অক্টোবর’২৪) বিকালে র‍্যালি ও জনসমাবেশ উপলক্ষে দুপুর থেকে দেবহাটা, আাশাশুনি ও কালিগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে নলতা কালীবাড়ি ওয়ালটন প্লাজার সামনে জড়ো হয়। পরে একত্রিত মিছিলটি প্রথমে যান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরার প্রথম শহিদ দেবহাটার আস্কারপুরের সন্তান শহিদ আসিফের কবর জিয়ারত করতে। পরে মিছিলটি নলতা কালীবাড়ি ফিরে বিএনপি নেতা ইঞ্জিনিয়র আইয়ুব হোসেন মুকুলের পরিচিতি পর্ব ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় নেতাকর্মী ও জনসমর্থকদের নিয়ে কালিবাড়ি হতে নলতা চৌমুহনী বাজার পর্যন্ত র‍্যালী শেষে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ রোকনুজ্জামান, সদস্য সচিব ছোটন, জাসাস এর আহ্বায়ক মুর্শিদ ও আশাশুনি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ লিটন। জনসমাবেশ আরও উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, আহবায়ক ওসমান ও সদস্য সচিব হাবিবুল ইসলামসহ আরো অনেকে।

জন সমাবেশের সমাপনী বক্তব্যে ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল বলেন, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের প্রতি, স্মরণ করছি মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানকে, আমি আপনাদের নেতা হতে আসি নাই আমি আপনাদের কর্মী হয়ে, সেবক হয়ে থাকতে চাই। সারা জীবন আপনাদের সুখে দুঃখে কাজ করতে চাই। আপনাদের এই ভালোবাসা আমি কখনো ভুলবো না। শহীদ আদর্শের যে কোনো নেতাকর্মী আমাকে স্মরণ করলেই পাশে পাবেন ইনশাআল্লাহ।