সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কোটালীপাড়ায় দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত  

কামরুজ্জামান (রানা)
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

 

 

কোটালীপাড়া( গোপালগঞ্জ) সংবাদদাতা – শেখ কামরুজ্জামান (রানা)।

 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে ।

 

আজ মঙ্গলবার বেলা ৩ টায় কোটালীপাড়া উপজেলা হলরুম লাল শাপলায় কেক কাটার মধ্য দিয়ে এই বর্ষপূর্তি উদযাপন করা হয়।

দৈনিক কাল বেলা পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি রনী আহমেদ এর সভাপতিত্বে , কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহিনুর আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, কালবেলা পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধ জুবায়ের হোসেন, জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি নীতিশ রায়, কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহবুব সুলতান, প্রেসক্লাব কোটালীপাড়া সাবেক সভাপতি মিজানুর রহমান বুলু, কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আলি (রানা), কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুল ইসলাম (রানা) উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এ সময় কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের নাবিলা খান, অংকন তালুকদার সহ কোটালীপাড়া উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দৈনিক কালবেলা পত্রিকা স্বল্প সময়ের ভিতরে সারা বাংলাদেশের পাঠকদের মন জয় করতে সক্ষম হয়েছে।

কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি রনী আহমেদ কোটালীপাড়ায় সকলের সহযোগিতা নিয়ে যেন সুন্দরভাবে কালবেলা পত্রিকার মান অক্ষুন্ন রেখে কাজ করে যেতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করছি।

সেই সাথে কালবেলা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি ও কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি সহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।