বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

 

বিভিন্ন আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। ২২ অক্টোবর মঙ্গলবার দিবসটি পালনে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই শ্লোগানে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাফিউল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: মামুন বিশ্বাস, বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক তন্ময় কুমার ধর প্রমুখ । এ সময় বাস মালিক সমিতির সদস্য, শ্রমিক ইউনিয়নের বিভিন্ন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।