বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরায় অস্ত্রগুলিসহ চার সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী

রাইসুল মিথুন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

রিপোর্ট: রাইসুল মিথুন

 

সাতক্ষীরায় অস্ত্রগুলিসহ চার সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে সাতক্ষীরা সদর থানায় আটককৃতদের হস্তান্তর করে সেনাবাহিনী। এরআগে,

সোমবার(২১ অক্টোবর) ভোররাতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার একটি বসতবাড়ী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের উত্তর পলাশপুর এলাকার মৃত নওশের আলীর ছেলে আশরাফুল ইসলাম দোলন(৪৪), একই এলাকার মৃত আব্দুর সবুর সরদারের ছেলে আবির মন্ডল প্রিয়(২২), শ্যামনগর উপজেলার নওয়াবেকি গ্রামের মৃত. মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস(২২), একই এলাকার মৃত স্বপন রায়ের ছেলে বিশ্বজিৎ রায় (৩৭)।

সেনাবাহিনী সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মোঃ আশরাফুল হক দোলন সহ তার তিন সহযোগী খুলনায় অবস্থান করছে। তারা আগস্টে সাতক্ষীরা সদর এলাকায় ভাংচুর ও অগ্নিসংযোগ কার্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। তাছাড়া, স্থানীয় আওয়ামীলীগ নেতার বাসভবন লুটপাট, ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর, এসপি’র সরকারী বাসভবন ভাংচুর ও পাথর নিক্ষেপ এবং সাতক্ষীরা সদর থানা ভাংচুর ও লুটকরাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত সন্ত্রাসী দলকে আটক করা হয়। আটককৃত কাছ থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৮টি এ্যামোনিশন, দুইটি চাইনিজ কুড়াল, একটি পাসপোর্ট, দুইটি চেক বই, ৮টি স্মার্ট ফোন, দুইটি এনালগ ফোন, ১’শ গ্রাম গাঁজা, দেশীয় মদ এক বোতলসহ নগদ ৩ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়।

আইনী প্রক্রিয়ার মাধ্যমে আটককৃতদের সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। আটককৃতদের বিরুদ্ধে মামলা মঞ্জুর হয়েছে।