বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

জি এম রাজু আহমেদ
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

 

 

মোহাম্মদ রাজু আহমেদ ভয়েজ অফ সুন্দরবন।

 

মিথ্যা ভাবে মামলায় জড়িয়ে হয়রানী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন। আমি মোঃ জয়নাল আবেদীন, পিতা- জি,এম মোহাম্মাদ আলী (সাংবাদিক) সাং- ঈশ্বরীপুর, পোঃ- ঈশ্বরীপুর, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা। এই মর্মে জানাইতেছি যে, গত ইং- ৫ই আগষ্ট সরকার পরিবর্তন হওয়ায় দেশে বিভিন্ন জেলায়-উপজেলায় পর্যায়ে হত্যা চাঁদাবাজি বিভিন্ন ধরনের মামলা আওয়ামীলীগ এর নেতাকর্মী ও কিছু সংখ্যক পুলিশ কর্মকর্তাদের নামে চলমান ঠিক সেই মুহুর্তে সাতক্ষীরা জেলার ভোমরা ইউনিয়নের গত ইং- ১০/০৭/২০১৪ তারিখে অর্থাৎ বিগত ১০ (দশ) বছর আগে বি,এন,পি নেতা মোঃ খলিল আহম্মেদ, পিং- মৃতঃ আজগর আহম্মেদ, সাং- ভোমরা লক্ষীবাড়ী, থানা+জেলা- সাতক্ষীরা। নামে এক ব্যক্তি পুলিশের ক্রসফায়ারে নিহত হয়। নিহতর ভাই মোঃ জাফর গাজী, পিং- ওসমান গাজী বাদী হয়ে তৎকালীন জেলা পুলিশের কর্মকর্তা ও জেলা আওয়ামীলীগ এর নেতাকর্মীদের জড়িয়ে ৬৬ জনের নামে কোর্টের মাধ্যম দিয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা। নং- ৩৫, তারিখ- ১৭/০৯/২০২৪, এই মামলায় শ্যামনগর উপজেলায় ঈশ্বরীপুর গ্রামে শত্রুতা মূলকভাবে কে বা কাহারা আমার পিতা জি,এম মোহাম্মাদ আলী, পিং- মৃতঃ মোঃ দাউদ আলী গাজী, সাং- ঈশ্বরীপুর, পোঃ- ঈশ্বরীপুর, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা’ কে ৩৭ নং আসামী হিসাবে জড়িয়ে হয়রানী করেছেন। বর্তমানে আমার পিতা ও আমার পরিবারবর্গ মানবেতর মধ্যে জীবন-যাপন করছে। সঠিক তদন্তে সাপেক্ষে মামলা নিষ্কৃতি/পাওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই মর্মে সংবাদ সম্মেলনে এই ঘটনায় তিনি আদৈও কিছুই জানেন না। আমরা তাহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।