সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক!  

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

 

 

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ব্যক্তির নাম মো. সেকান্দর (৬০)।

তিনি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম লাল বুইজ্জ্যা কলোনির বাসিন্দা হলেও বাড়ি কক্সবাজারের পেকুয়া থানার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা নতুন পাড়া এলাকার স্হায়ী বাসিন্দা।

আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মো. সেকান্দরের বিরুদ্ধে ২০২০ সালেও ধর্ষণের একটি মামলা হয় বলে জানায় পুলিশ।

জানা গেছে, শিশুর মা অন্যের বাসায় কাজ করে সংসার চালান। গত ১৪ অক্টোবর বিকালে কন্যাকে বাসায় রেখে কাজে যাওয়ার পর সে উঠোনে খেলছিল। এসময় শিশুটিকে ডেকে ভাড়া বাসায় নিয়ে যায় অভিযুক্ত সেকান্দর।

সেখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার দেয়। ওই সময় শিশুটির মা বাসায় ফিরে তাকে দেখতে না পেয়ে ডাকাডাকি করলে শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় সেকান্দরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, থানায় মামলা নেওয়ার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে আজকে কারাগারে পাঠানো হয়েছে।