সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নিজেদেরকে রাজাকার হিসেবে আবারও জাতির সামনে পরিচয় করিয়ে দিচ্ছে: সজীব ওয়াজেদ জয়

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান :

ছাত্র আন্দোলনকে জামায়াত-শিবির নিয়ন্ত্রণ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র

সজীব ওয়াজেদ জয়। গতকাল ১৬ অক্টোবর বুধবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, আমরা অনলাইনে দেখেছি কীভাবে ছাত্রদের আন্দোলনকে জামাত-শিবির নিয়ন্ত্রণ করেছে, এমনকি তারা নিজেরাও স্বীকার করেছে রাজাকার। বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন মুছে ফেলতে তাদের কর্মকাণ্ডও আপনারা দেখেছেন।

বুধবার আটটি জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ প্রসঙ্গে পোস্টে জয় আরও লিখেন, ‘এখন তারা প্রকাশ্যে আমাদের মুক্তির সংগ্রামে, আমাদের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করছে। নিজেদের রাজাকার হিসেবে জাতির সামনে পরিচয় করিয়ে দিচ্ছে।’

প্রসঙ্গত, বাতিল হওয়া আটটি দিবসের মধ্যে পাঁচটিই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকেন্দ্রিক। দিবসগুলো হলো- ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

আরেক পোস্টে ড. ইউনূসের রিসেট বাটন চাপার বক্তব্যের সমালোচনা করেছেন সজীব ওয়াজেদ জয়। তিনি লিখেন, রিসেট বাটন চেপে বাংলাদেশ প্রতিষ্ঠার সব ইতিহাস মুছে দেওয়ার সব অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সোচ্চার ছিল, আছে এবং থাকবে। জয় আরও বলেন, সময় বলে দেবে, কখন জেগে ওঠবে বাঙালি। তিনি সকল আওয়ামী লীগের নেতাকর্মী ও মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দেশ ও স্বাধীনতা রক্ষায় আরেকটি যুদ্ধে যাওয়ার।