সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে মারুফ মিয়া(১৯) নামের এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল ১৬ অক্টোবর বুধবার রাত আটটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। মারুফ মিয়ার বাড়ী সুনামগঞ্জের জগন্নাথপুর থানার গোদগাঁও গ্রামে। তার পিতা দিনমজুর ডাক্তার আলী। মারুফ মিয়া বাসা ভাড়া নিয়ে এখানে বসবাস করে। সে ভুলতা এলাকায় গার্মেন্টসে চাকরি করে।

 

 

পুলিশ জানায়, , উপজেলার ডহরগাঁও এলাকার রহমআলীর ভাড়াটিয়া মারুফ মিয়া অপর ভাড়াটিয়ার পাঁচ বছর বয়সের এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। পরে পাশের একটি কক্ষে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কক্ষের ভিতর থেকে লম্পট মারুফ মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে । শিশুকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।

 

 

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় মারুফ মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে । মামলার প্রস্তুতি চলছে।