বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জের কায়েতপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান গ্রেফতার

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জায়েদ আলীকে(৬০) গ্রেফতার করেছে র‌্যাব-১। গতকাল ১৬অক্টোবর বুধবার রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব -১ এর কোম্পানী কমান্ডার সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) মেজর আবির হোসেন জানান, গত ৫আগষ্ট রূপগঞ্জের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের জনকল্যাণ স্কুলের সামনে স্থানীয় নব কিশোলয় স্কুলের ১০ম শ্রেণির ছাত্র রোমান মিয়া(১৭) হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইলফোন, একটি ঘড়ি ও নগদ ৩৯হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য নিহত স্কুল ছাত্র রোমান মিয়ার খালা বাদী হয়ে ৪৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার আসামী সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক হাজতে রয়েছেন। গ্রেফতারকৃত জায়েদ আলীর বাড়ি কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামে। তার পিতার নাম মৃত নোয়াব আলী