সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আন্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ৭৫বছর

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

গাউসুলআজম মাইজভাণ্ডারী প্রবর্তিত দর্শন প্রচারকদের সংগঠন, অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.) কর্তৃক ১৯৪৯ সনে প্রতিষ্ঠিত আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী’র ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংগঠনিক মতবিনিময় সভা, মিলাদ ও সা’মা মাহফিল দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য জিম্মাদার, মুন্তাজেম, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী প্রকাশ ছোট হুজুর কেবলার নির্দেশক্রমে কেন্দ্রীয় আনজুমানের সভাপতি শাহজাদা সৈয়দ আহমেদ নাভিদ হাসান মাইজভাণ্ডারীর সভাপতিত্বে মাইজভাণ্ডার দরবার শরীফস্থ গাউছিয়া আহমদিয়া মঞ্জিল দরবার হল, হাসনাইন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

এতে পবিত্র কুরআন তিলাওয়াত, নাতে রাসুল (দ.), শানে গাউসুলআজম মাইজভাণ্ডারী পরিবেশনার পর কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব মাসুদ মাহমুদ স্বাগত বক্তব্য পেশ করেন। এতে বিগত একবছরে সাংগঠনিক সকল কর্মসূচির প্রতিবেদন তুলে ধরেন।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সা’মা মাহফিল পরিচালনা করেন মাইজভাণ্ডারী সাংস্কৃতিক পরিষদের সদস্য মুহাম্মদ জালাল উদ্দীনসহ তার দল। কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মুহাম্মদ ইউসুফ সর্বশেষ মিলাদ শরীফ পাঠ করত: মোনাজাত পরিচালনা করেন ।