বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরায় নিখোঁজের একদিন পর ড্রেন থেকে বৃদ্ধের উদ্ধার হয়েছে মরদেহ

শেখ ফরিদ আহমেদ ময়না
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

 

 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের মুনজিতপুরে বৃদ্ধের নিখোঁজের একদিন পর স্কুলের পাশের ড্রেন থেকে উদ্ধার হয়েছে মরদেহ।

সাতক্ষীরা সদর থানার সাব ইন্সপেক্টর-এস আই মাজরেহা হোসাইন জানান, সাতক্ষীরা সদর থানায় মিসিং ডায়েরির পরদিন আজ (মঙ্গলবার) সকালে সাতক্ষীরা শহরের পিএন স্কুলের দক্ষিণ পাশের ড্রেন থেকে উদ্ধার হয় ৮৫ বছর বয়স্ক আবুল হোসেন গাজী নামের এক বৃদ্ধ ব্যাক্তির মরদেহ। তিনি বালু ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তিনি মুনজিতপুর গ্রামের শাপলা আবাসিক এলাকার আব্দুল লতিফ গাজীর ছেলে। তার ছেলে, এক মেয়ে, স্ত্রী, মাতাসহ আত্মীয় স্বজন আছেন।

এস আই মাজরেহা হোসাইন আরও জানান, তিনি মরদেহের কাছেই আছেন। মৃতের সুরত হাল, ময়না তদন্ত ও অধিকতর তদন্তেই মৃতের কারণ উল্লেখ করা সম্ভব।

 

আবুল হোসেন গাজীর ছেলে ডেন্টিস্ট সহকারী আবুল কালাম বলেন, তার বাবা বালু ব্যাবসা করতেন। গতকাল বাড়ি থেকে বের হওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছিল না। সে কারণে থানায় মিসিং ডায়েরি করা হয়। এরপর আজ সকালে শহরের ব্যাস্ততম সড়ক পিএন স্কুলের দক্ষিণের ড্রেন থেকে মরদেহ উদ্ধার হওয়ার পর সকলে চিনতে পারায় খবর দিলে তারা মরদেহ বাসায় নিয়ে আসে। ##

 

শেখ ফরিদ আহমেদ ময়না সাতক্ষীরা

 

১৫ ১০ ২৪