সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মদনে বিশ্ব হাত ধোয়া দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত 

আলী আজগর পনির
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

 

 

নেত্রকোণা প্রতিনিধিঃ ” স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ ‘ এই স্লোগান কে সামনে রেখে মদন পৌরসভায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পৌর কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর সভায় এসে শেষ হয়। পরে পৌর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ( ১৫ অক্টোবর) সকালে মদন পৌরসভার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ রেজোয়ান ইফতেকারের সভাপতিত্বে ও পৌর সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ, জোবাইদা রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, মদন থানার এস আই মোঃ আনোয়ার হোসেন, নগর পরিচালনা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা আফরোজা উন্মাহারসহ উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা চাইদ, ফয়সাল প্রমুখ ও গণমাধ্যম কর্মীগণ। অনুষ্ঠানটি সহযোগিতা ছিলেন,নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডি।