বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

একই কর্মস্থলে দীর্ঘ ৮ বছর শার্শা উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান

মনির হোসেন,
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

দীর্ঘ ৮ বছর একই কর্মস্থলে চাকুরী করে এখনো অব্দি বহাল তবিয়ত রয়েছেন যশোরের শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরীর হাফিজুর রহমান। নানান অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠলেও নিজেকে একজন স্বনামধন্য সাংসদের বড় ভাই পরিচয়সহ একাধিক তদবির মিশন খাটিয়ে একই কর্মস্থলে থেকে গেছেন বছরের পর বছর।

 

তথ্য অনুসন্ধানে জানা যায়, ২০১৬ সালের ২৮ আগষ্ট শার্শা উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে যোগদান করেন তিনি। কয়েক বছর চাকুরী করার পর ও স্থানীয় সাংসদের মন জয় করার সুবাদে প্রিয় নেতাদের আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। নিজেকে একজন সাংসদের বড় ভাই পরিচয় দিয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে একই কর্মস্থলে রয়ে যান বছরের পর বছর।

 

স্থানীয় জনমনে প্রশ্ন উঠেছে সার্ভিস রুল ভঙ্গ করে একই কর্মস্থলে কোন ক্ষমতার দাপটে দীর্ঘ ৮ বছর চাকুরী করছেন এই শিক্ষা কর্মকর্তা। ক্ষমতা অপব্যবহার করে শার্শা উপজেলার ৮০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কাছ থেকে কোটি কোটি টাকা উৎকোচ বাণিজ্য করার গুঞ্জন উঠেছে। যা সঠিক তদন্তের মাধ্যমে উঠে আসবে বলে মনে করেন ভুক্তভোগী ও সচেতন মহল।

 

একই কর্মস্থলে ৮ বছর ২ মাস চাকুরী করার সুবাদে স্থানীয় সাংসদের আস্থাভাজন হয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে গত ৮ বছরে বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা, পিওন, আয়া, নাইট গার্ড প্রত্যেকের বেতন এমপিও করার কথা বলে সর্বনিম্ন ১০ হাজার থেকে এক লক্ষ টাকা হারে উৎকোচ আদায় করেছেন বলেও গুঞ্জন উঠেছে।

 

অবিলম্বে উক্ত শিক্ষা কর্মকর্তার বদলী দাবি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিপ্তরের মহা পরিচালকের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

 

এ ব্যাপারে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করার হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা। এ ছাড়া একই স্থলে আমি দীর্ঘদিন থাকতে চাইনা। অনেক যোগাযোগ করেও অজ্ঞাত কারণে আমার বদলি হয়নি। তবে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি বদলীর। #