বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বেনাপোলে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ রপ্তানি

মনির হোসেন
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

:-বেনাপোল স্থল বন্দর এ বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় মধ্যে, দিয়ে ১১ দিনে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত এ ইলিশ পাঠানো হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান।

এদিকে ভারত সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে শারদীয় দুর্গাপূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ইলিশ পাঠানো হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশ সরকার ২৪ লাখ ২০ হাজার কেজি ইলিশ ভারতে পাঠানো ঘোষণা দেয়। এরমধ্যে শুধু বেনাপোল দিয়ে গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ১১ দিনে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ ভারতে রফতানি করা হয়েছে।

 

বেনাপোল বন্দর দিয়ে ২০টি রফতানিকারক প্রতিষ্ঠান ১৬৮টি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে এই ইলিশের চালান পাঠায়। প্রতিকেজি ইলিশ রফতানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা প্রায় ১ হাজার ১৮০ টাকা। যেখানে মোট ডলার আসে ৫৩ লাখ ২০ হাজার। যা ৬২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা।

 

এদিকে শনিবার বেনাপোল মাছ বাজারে এক কেজির নিচে ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৩০০ টাকায়। কেজির ওপরে ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০-২০০০ টাকায়। অথচ একই আকারের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে।

কম দামে ইলিশ রফতানি বিষয়ে মৎস্য অধিদফতরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল জানান, ইলিশ রফতানির পরিপত্রটি বিগত কয়েক বছর আগের। তবে দেশীয় বাজারদরের সঙ্গে সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন