বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রাউজানে বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু! 

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

 

রাউজান উপজেলাধীন মহামুনি পাহাড়তলী গ্রামের শ্যামা ডাক্তারের বাড়ির প্রয়াত রঘুনাথ বড়ুয়ার কনিষ্ঠ পুত্র ও প্রকৌশলী সুদত্ত বড়ুয়া’র ছোট ভাই, চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া গ্রামের পরিমল কান্তি বড়ুয়া’র ছোট মেয়ের জামাই, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক আনন্দ বার্তার সম্পাদক – প্রকাশক জেবিএস আনন্দ বোধি ভিক্ষুর ছোট বোনের জামাই সুশীল বড়ুয়া (৪৫) আজ ১২ অক্টোবর শনিবার দুপুরে মুরগির ফার্মে বিদ্যুৎ স্পর্শে মৃত্যু বরণ করেন।

 

মৃত্যুকালে তিনি ভাই, বোন, স্ত্রী ও দুই মাস বয়সী এক শিশু সন্তান রেখে যান।

 

তার অকাল মৃত্যুতে আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা বিবৃতিতে প্রয়াতের আত্মার সদগতি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

উল্লেখ্য, প্রয়াত সুশীল বড়ুয়া গত বছরের ২৩ জুলাই সাতবাড়িয়া গ্রামের পরিমল কান্তি বড়ুয়ার কন্যা পিংকু বড়ুয়ার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন।

ব্যক্তিগত জীবনে প্রয়াত সুশীল বড়ুয়া একজন বিনয়ী, ভদ্র, ধর্মপ্রাণ ও সুশীল ছিলেন। তার অকাল মৃত্যুতে পুরো মহামুনি এলাকায় শোকের ছায়া নেমে আসে।