বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শারদীয় সদুর্গাপুজা অবাধ, সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জে বিঃজেঃ মাজহার আল কবিরের মন্দির পরিদর্শন ও মত বিনিময়।

মোঃ শিহাব উদ্দিন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

 

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ ।

 

গোপালগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা অবাধ, সুষ্ঠু ও সুশৃংঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জ জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ২১ পদাতিক বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন,এএফডব্লিউসি, পিএসসি। এ সময় তিনি মন্দির কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং পুজা পালনে কোনো সমস্যার সম্মুখীন হলে তাদের তাৎক্ষণিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

 

এছাড়াও তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এর ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১ টা থেকে গোপালগঞ্জ জেলার ওরাকান্দি ঠাকুরবাড়ি সার্বজনীন মন্দির, শ্রী শ্রী গনেশ আশ্রম সার্বজনীন মন্দির, কোটালিপাড়া কেন্দ্রীয় সার্বজনীন কালি মন্দির এবং কোটালিপাড়া শ্রী শ্রী গনেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রম পরিদর্শন করেন তিনি।

 

এসময় তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের নির্দেশক্রমে, গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ১০ ইষ্ট বেংগল “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় গত ২১ জুলাই ২০২৪ তারিখ থেকে দায়িত্ব পালন করে আসছে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অত্র ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন শারদীয় দূর্গা পূজাকে কেন্দ্র করে বর্তমানে, কিছু মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গোপালগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের জানমাল এবং ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”। বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে তিনি সমাজের সকল স্তরের মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কর্ণপাত করা থেকে সাবধান থাকার জন্য বিনীত অনুরোধ করেছেন। সবাইকে চলমান দূর্গা পূজার অনুষ্ঠান নিশ্চিন্তে ও স্বাচ্ছন্দে উদযাপন করার জন্য অনুরোধ করেন। এছাড়াও তিনি আসন্ন পূজা উপলক্ষে পূজা কমিটি, সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ১০ ইবি এর অধিনায়ক ও গোপালগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাকসুদুল আলম, পিএসসি, মেজর মোঃ আকিকুর রহমান রুশাদ ও কর্তব্যরত অন্যান্য সেনা কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।