বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নড়াইলে নানা আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩০তম মুত্যুবার্ষিকী পালিত

উজ্জ্বল রায়
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন

 

 

 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

 

নড়াইলে নানা আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ উপলক্ষে কোরআন খতম, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানসহ নানান আয়োজন করা হয়।

এ দিন জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে শহরের মাছিমদিয়ায় এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালায় তার রুহের মাগফেরাত কামনা করে দেওয়া হয় কোরআন খতম।

এছাড়া সকাল সাড়ে ৮টায় শিশুস্বর্গ মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল সাড়ে ৯টায় এস এম সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল, শিশুস্বর্গে শিশুদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

একই দিন সকাল ১০টায় শিশুস্বর্গ মিলনায়তনে শিল্পী এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর আলোচনা ও পুরস্কার বিতরণী এবং পটগানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য সুলতান মাহমুদ, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, এস এম সুলতান চারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষক ও সুলতান প্রেমীরা।

জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান বলেন, মাটি ও মানুষের শিল্পী এসএম সুলতান আমাদের গর্ব। তিনি শিল্পকর্মের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন। তার চিত্রকর্মে গ্রাম-বাংলার চিত্র ফুটে উঠেছে। সুলতানের চিত্রকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেও আহ্বান জানান তিনি।