সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

৬নং আউলিয়াপুর ইউনিয়নবাসীর উদ্যোগে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের গ্রেফতারের দাবীতে মানববন্ধন পালিত

মো:মেহেদী হাসান ফুয়াদ 
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

 

 

মো:মেহেদী হাসান ফুয়াদ

দিনাজপুর জেলা প্রতিনিধি

 

৯ অক্টোবর বুধবার দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নবাসীর উদ্যোগে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কে দুর্নীতিবাজ সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে আনিত অভিযোগ তুলে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

শত শত ইউনিয়নবাসীর উপস্থিতিতে বক্তব্য রাখেন ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গুলজার হোসেন, ইউপি সদস্য ডাঃ মোঃ মোজাম্মেল হক, মোঃ সামসুদ্দিন, সারোয়ার জামান, মোস্তফা হোসেন, নুর আলম, মোঃ রবিউল, মোঃ রফিকুল ইসলাম, মহিলা ইউপি সদস্য আসমা খাতুন, ফারজানা বেগম ও এলাকাবাসী মোঃ সাইফুদ্দিন, মোঃ জহুরুল, মোঃ কালাম, মোঃ আজাদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মোস্তফা কামাল ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় সরকারি গাছ কর্তন করে বিক্রি করে টাকা আত্মসাৎ, ভিজিডি কার্ড, মাতৃত্বকালীন কার্ডসহ বিভিন্ন খাতের টাকা দীর্ঘদিন যাবৎ আত্মসাত করেছে। গ্রাম্য পুলিশকে নিয়োগ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা সাধারন গ্রামবাসীর কাছে হাতিয়ে নিয়েছে। মেম্বারদের নিকট বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজে অবৈধভাবে অর্থের চাপ দিয়ে টাকার ভাগ নিয়েছেন। আমরা তার বিচার ও দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি।

মানববন্ধনে এলাকার মোঃ আব্দুল আজিজ বলেন, আমার কাছে সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল সাড়ে ৪ লক্ষ টাকা নিয়েছেন আমাকে গ্রাম্য পুলিশ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। আমার চাকুরীও হয়নি এবং আমার টাকাও ফেরত দেননি। আমরা তার বিরুদ্ধে আইনগত বিচারসহ শাস্তি দাবী করছি।