বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম:
দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আশাশুনিতে ৯৫ পূজা মন্ডপে  সরকারি সহায়তা প্রদান

 মোঃ আহাদুল্লাহ সানা
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

 

মোঃ আহাদুল্লাহ সানা

সাতক্ষীরা,আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নের শারদীয় দুর্গা পূজা মন্ডপে সরকারি সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় আশাশুনি সদর দূর্গা মন্দির চত্বরে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। পরিষদের সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক গোপাল কুমার মন্ডল, উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, রতন কুমার অধিকারী, সুরঞ্জন কুমার ঢালী, পরিমল কুমার দাশ, উদয় কান্তি বাছাড়, প্রফেসর হিরুলাল বিশ্বাস, মিনাল কান্তি স্বর্ণকার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার ৯৫টি পূজা মন্ডপের জন্য ২০ হাজার ৫০০ টাকা করে অনুদান হস্তান্তর করা হয়।