বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সিলেটে অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে মনে করছে সিলেট মহানগর পুলিশ।
বুধবার বিকেলে সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।

তিনি বলেন, আপনারা যেটাকে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন, সেটাকে আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি। তবে কোনও ওয়ার্ডে কতটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তা প্রকাশ করেননি পরিতোষ ঘোষ।

এবার সিসিকের ২৭টি ওয়ার্ডে ১৩৪ টি কেন্দ্রের ৯২৬টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ২০ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ কাউন্সিলর নির্বাচিত হওয়ায় এই ওয়ার্ডের ৫টি কেন্দ্রে শুধুমাত্র মেয়র এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হবে।

সিলেট সিটি নির্বাচনে ৬ জন প্রার্থী মেয়র পদে লড়ছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১২৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ৩০ জুলাই সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। সিলেট সিটিতে ভোটার রয়েছেন ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন।