বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ, শিক্ষার্থীদের মানববন্ধন ।

মো: মজিবর রহমান শেখ 
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

 

 

মো: মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান ফজলে কাদের চৌধুরী বাচ্চুকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা । মঙ্গলবার ৮ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় মোলানী বাজারে এই ঘটনা ঘটলে বেলা সাড়ে ১২ টার দিকে বিক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা । এ সময় হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সড়কে নেমে সুষ্ঠু বিচারের জন্য আন্দোলন করে তারা।

ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের ন্যায় স্কুলে আসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলে কাদের চৌধুরী বাচ্চু। প্রধান শিক্ষক আখতার হোসেনের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হলে দায়িত্ব পান তিনি। ৮ অক্টোবর মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে স্থানীয় কয়েকজন পথ‌রোধ করে তাকে মারধর করে। পথে স্থানীয়রা এগিয়ে আসলে তারা সেখান থেকে চলে যায়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলে কাদের চৌধুরী বাচ্চু জানান, স্কুলে আসার পথে তারা আমাকে থামিয়ে লাঞ্চিত ও মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা আমাকে ছেড়ে দেয়। কি কারনে এবং কারা মারধর করে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুলে কম্পিউটার অপারেটর, ল্যাব অপারেটর ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিষয়ে তারা মারধর করে। তবে এসব বিষয়ে সাময়িক বহিষ্কার হওয়া প্রধান শিক্ষক আখতার হোসেন ভালো জানেন। কারা মারধর করে জানতে চাইলে তিনি জানান, স্থানীয় আফাজ উদ্দিন, সমীরত উদ্দিন, আনোয়ার হোসেন, জবাইদুর রহমান, আনারুল ইসলাম, শ‌ইদুল ইসলাম সহ কয়েকজন আমাকে মারধর করে। পরে আমার স্কুলের শিক্ষক ও স্থানীয়রা আমাকে চিকিৎসার জন্য স্থানীয় পল্লী চিকিৎসককে কাছে নিয়ে যায়। এদের একটি চক্র দীর্ঘদিন ধরে স্কুলের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শিক্ষকদের পিছনে লেগে আছে। আমি প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি। স্থানীয়রা জানায়, স্কুল চলাকালীন সময়ে একজন শিক্ষককে এভাবে লাঞ্চিত ও মারধর করা মোটেও কাম্য নয়। আমরা এর প্রতিবাদ জানাই এবং বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অপরদিকে শিক্ষার্থীরা জানান, স্যার ৩০ বছর ধরে শিক্ষকতা করে আসছেন। উনি আমাদের সকলের প্রিয় শিক্ষক। স্যারের সাথে এরকম ঘটনা মোটেও কাম্য নয়। অপরাধীদের সুষ্ঠু বিচার না হলে পরবর্তীতে অন্যান্য শিক্ষকদের এভাবে লাঞ্ছিত হতে হবে। তাই আমরা চাই প্রশাসন যাতে সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির ব্যবস্থা করে।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার ইউএনও মোঃ বেলায়েত হোসেন জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দ্বারা হেনস্তার বিষয়টি শুনেছি। উনাকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।