বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোবিন্দগঞ্জে প্রধান শিক্ষকের ইন্দনে লাঠি হাতে রাস্তা অবরোধ করলো ছাত্র-ছাত্রীরা।

ফয়সাল রহমান জনি
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোচাশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্ররা লাঠি হাতে প্রায় তিন ঘন্টা রাস্তা অবরোধ করে। এসময় পথচারীদের লাঠি দেখীয়ে ভয়ভীতি দেখায় ছাত্ররা। রাস্তা অবরোধের কারনে দির্ঘ যানজটের ফলে সাধারন পথ যাত্রীদের ভোগান্তিতে পরতে হয়। ছাত্রদের সাথে কথা বলে জানা যায় স্কুলের প্রধান শিক্ষক রফিকুল উক্ত ছাত্র ছাত্রীদের স্কুল থেকে বেড় করে দেওয়া হুমকি দেয় ফলে সাধারন ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে। এসময় ছাত্র ছাত্রীরা আরো বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব হোসেন গত পাঁচ মাস পূর্বে ছাত্রদের নিকট হতে রেজিষ্ট্রেশনের জন্য পাঁচ শত করে টাকা করে তোলেন।সেই টাকা স্কুলের হিসাব নম্বরে না রেখে নিজে খরচ করেন। রেজিষ্ট্রেশনের সময় চলে আসলে ছাত্রদের নিকট হতে পূনরায় টাকা দাবি করে ফলে গত কয়েকদিন পূর্বে একই ঘটনায় রাস্তা অবরোধ করে তারা। আজ ৬ অক্টোবর সকালে প্রধান শিক্ষক রফিকুল ছাত্রদের বলেন তোমাদের লাল কাগজ দিয়ে স্কুল থেকে বেড় করে দিব। এ কথা শুনে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে স্কুলের ব্রেঞ্চ ভেঙ্গে ব্রেঞ্চের পা গুলো হাতে নিয়ে রাস্তায় যেয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় অন্য শিক্ষকরা ছাত্র ছাত্রীদের এমন কান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। শিক্ষকরা বাধা না দেওয়ার বিষয়টি নেতিবাচক হিসাবে নিচ্ছে না সাধারন মানুষ। তারা বলছেন বিদ্যালয়ের শিক্ষকরা নিজের সার্থ হাসিলে ছাত্রদের ব্যবহার করছে। তা না হলে কথায় কথায় কেন? তারা হাতে লাঠি নিয়ে রাস্তা অবরোধ করবে। প্রতিনিয়ত এমন ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলছেন অভিভাবকরা।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইযুব হোসেনকে ফোন করলে তিনি বলেন আমি বিদ্যালয়ের ছাত্রদের সাথে কথা বলছি এখনও সমাধান হয়নি।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন যেহেতু টাকা আমি নেইনি আমার অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়েছে তাই আমি ছাত্রদের দাবি আদায়ের জন্য বলেছি।