শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জের ছিনাইকারীর গুলিতে আহত ২ ব্যবসায়ী অস্ত্র গুলিসহ আটক ১

এসএম শাহাদাত
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

 

এসএম শাহাদাত কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় ছিনাইকারীর গুলিতে এক ব্যবসায়ী যখম হয়েছে।অস্ত্র গুলিসহ জনতার হাতে আটক এক সন্ত্রাসী। থানা ও সরেজমিন সূত্রে জানাগেছে, গত শনিবার (৫ অক্টোবর) রাত অনুঃ ১১টায় উপজেলার নলতা বাজারের এক বিকাশ ব্যবসায়ী বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়ে শাহ আলম (বাবলু) গুলিবিদ্ধ হয়। সে দেবহাটা উপজেলার মাটি কুমড়া গ্রামের নাজির আলীর ছেলে। আহত হয়েছে একই গ্রামের আব্দুল বারীর ছেলে ওহিদুল ইসলাম। এসময়ে লাভলু ও ওহিদুলের আত্মচিৎকারে স্থানীয় এলাকাবাসী বেরিয়ে ধাওয়া করে পুর্ব পাইকাড়া গ্রামের নুর ইসলামের ছেলে রবিউল ইসলাম হৃদয় (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। আটকৃতের নিকট থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলী উদ্ধার করে ধৃত আসামীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে গুলিবিদ্ধ লাভলু সাতক্ষীরা মেডিকেলে ও গণপিটুনির শিকার হৃদয় পুলিশ হেফাজতে কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনায় কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, বিদেশী পিস্তলসহ রফিকুল ইসলাম হৃদয়কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে গণধোলাইয়ের শিকার রবিউল ইসলামকে পুলিশ পাহারায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় গুলিবিদ্ধ শাহ আলমের স্ত্রী মাহমুদা খাতুন বাদি হয়ে ছিনতাই ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। একইসাথে উপপরিদর্শক তাপস কুমার ঘোষল বাদি হয়ে রবিউল ইসলামসহ আরো অজ্ঞাতনামা দুই/তিন জনের বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত রবিউলের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা রয়েছে।