শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

আজিজুল হাকিম
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

রিপোর্ট খুলনা থেকে : আজিজুল হাকিম

 

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে।

 

আজ শুক্রবার বিকাল ৩টা ১৫ মিনিটে বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা গল্লামারী পৌঁছালে জিরোপয়েন্টের দিকে থেকে মিছিল লক্ষ্য করে টিয়ারসেল ছুড়ে পুলিশ।

 

এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে যায়। পরে শিক্ষার্থীরা জিরোপয়েন্টে অবস্থান নেয়।

সেখানে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে বিকাল ৪টার দিকে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। এ রিপোর্ট লেখার সময় জিরোপয়েন্ট মোড়ে অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থীরা। অন্যদিকে রূপসা সেতু বাইপাসের দুই পাশে রয়েছে পুলিশ। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ একের পর এক টিয়ালসেল ও রাবার বুলেট ছুড়ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

 

এর আগে শুক্রবার দুপুর ২টায় খুলনা নিউ মার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল শুরু করে আন্দোলনকারীরা। মিছিলটি শান্তিপূর্ণভাবে গল্লামারী মোড়ে পৌঁছায়। এরপরই পুলিশের টিয়ারসেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। সংঘর্ষের ফলে বন্ধ রয়েছে ওই এলাকার আশপাশের সব দোকানপাট এবং গাড়ি চলাচল।

 

এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই। ’

 

সংঘর্ষ চলাকালে টিয়ারসেল ও রাবার বুলেটে পাঁচ সাত জন শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের। তবে এ বিষয়ে তাৎক্ষণিক পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

আন্দোলনকারাীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দোয়া ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিতে পুলিশ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বাধা দিচ্ছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই। পুলিশ আমাদের কর্মসূচি পালন করতে দিচ্ছে না। টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এতে অনেকেই আহত হয়েছেন। এভাবে শিক্ষার্থীদের আন্দোলন দমানো যাবে না।