বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

যশোরের শার্শা সীমান্তে ৪ বাংলাদেশি আটক

মনির হোসেন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

 

 

 

 

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:-

যশোরের শার্শা উপজেলায়,সীমান্তের পাঁচভুলোট এলাকার একটি মাঠ থেকে তাদের আটক করে বিজিবি।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তাদের কে আটককরে। এদের মধ্যে ৩ জন মহিলা ও ১ জন পুরুষ রয়েছে। এছাড়া আটকদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

 

আটকরা হলেন: বাগেরহাটের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০), সঞ্জয় শিকদারের মেয়ে অর্পিতা শিকদার (৩০), মাগুরার গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জু শ্রী জোয়ারদার (৩৭) ও গিরিশচন্দ্রের মেয়ে দিঘির জোয়ারদার (১৪)।

 

 

পাঁচভুলোট বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার মো. ওমর ফারুক জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধভাবে ভারতে ঢুকবে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী পাঁচভুলোট মাঠ এলাকা থেকে ৪ বাংলাদেশি নাগরিককে আটক করে। পরে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

 

এদিকে সীমান্তে বিজিবি, পুলিশ ও ভারতীয় বিএসএফের নিরাপত্তার মধ্যেও দালাল চক্র বিভিন্ন কৌশল অবলম্বন করে ভারতে মানবপাচার করছে বলে অভিযোগ রয়েছে। এরইমধ্যে বড় অঙ্কের অর্থের বিনিময়ে সীমান্তের বিভিন্ন ঘাট দিয়ে অপরাধীদের ভারতে পালাতে সহযোগিতার অভিযোগ রয়েছে প্রভাবশালীদের বিরুদ্ধে।#