শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আশাশুনিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

মারুফ বিল্লাহ
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

 

শেখ মারুফ বিল্লাহ :
ভ্রাম্মমান প্রতিনিধি:

আশাশুনিতে শিক্ষক সম্মেলন-২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৩ টায় আশাশুনি মহিলা কলেজ হলরুমে আশাশুনি উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন এ সম্মেলনের আয়োজন করে। উপজেলা কলেজ শিক্ষক পরিষদ এর সভাপতি ও আশাশুনি সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে ও আশাশুনি আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা আব্দুল বারীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও আগরদাঁড়ি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য- রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,উপদেষ্টা ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, অ্যাডভোকেট আব্দুস সোবান মুকুল,উপদেষ্টা আবু মছা তারিকুজ্জামান তুষার, মাওলানা নুরুল আফসার মুর্তজা, সাতক্ষীরা জেলা আদর্শ শিক্ষক পরিষদের ‌ ভারপ্রাপ্ত সেক্রেটারি প্রফেসর মাওলানা আব্দুল ওয়ারেছ, মাধ্যমিক শিক্ষক পরিষদের জেলা সভাপতি ও শরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা আব্দুল হামিদ, প্রতাপনগর এ পি এস ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, প্রতাপনগর ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা অহিদুজ্জামান, আশাশুনি মাদ্রাসা শিক্ষক পরিষদ নেতা মাওলানা মাসুম বিল্লাহ, কাকবাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু দাউদ, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক পরিষদের উপজেলা সভাপতি মাওলানা গোলাম মোস্তফা প্রমুখ। সভায় আশাশুনি উপজেলা কলেজ শিক্ষক পরিষদ,মাধ্যমিক শিক্ষক পরিষদ, মাদ্রাসা শিক্ষক পরিষদ, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ, কারিগরি শিক্ষক পরিষদ, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ ও কিন্টার গার্ডেন শিক্ষক পরিষদের উপজেলা আংশিক কমিটির গঠন করা হয়।