বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

‘অামাদের পাঁচ বছর সময় শেষ, এ টার্মে এটাই শেষ দেখা’

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, অাপনাদের চাকরি পার্মানেন্ট অার অামাদের চাকরি পাঁচ বছরের জন্য। পাঁচ বছর পরপর অামাদের জবাবদিহি করতে হয়। ডিসেম্বরে নির্বাচন, অাবার যদি অাসতে পারি ভালো, না এলেও কোনো অাফসোস নেই।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন অায়োজিত বার্ষিক নৈশভোজে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গবন্ধু অান্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান হয়।

প্রধানমন্ত্রী বলেন, অামাদের পাঁচ বছর সময় শেষ। এ টার্মে এটাই শেষ দেখা। জনগণ অাবার ভোট দিলে অাসবো, না দিলে অাসবো না। তবে অাপনাদের প্রতি অামার একটা অনুরোধ, দেশে যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে তা যেন অব্যাহত থাকে। উন্নয়ন প্রকল্পের টাকা যেন যথাযতভাবে কাজে লাগে, সে দিকে নজর দেবেন।

তিনি বলেন, অামাদের লক্ষ্য এ দেশের মানুষের উন্নত জীবন। তারা যেন ভালো থাকে, এটাই অামারা চাই। গ্রামকে অামরা শহর বানাতে চাই। গ্রামে বসে একটা মানুষ যেন শহরের সব সুযোগ-সুবিধা ভোগ করতে পারে, অামরা সে ব্যবস্থা করছি।

‘অামরা খাদ্য সমস্যার সমাধান করেছি। এখন পুষ্টি নিশ্চিত করতে কাজ করছি। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও কাজ করছি। গৃহ সমস্যার সমাধানও করছি। দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। একটি মানুষ না খেয়ে থাকবে না,’- বলেন শেখ হাসিনা।

প্রতিটি জেলা-উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অাবাসিক সমস্যা সমাধানে মাল্টিস্টোরেজ বিল্ডিংয়ের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, সারাদিন কাজ করে সরকারি কর্মচারীরা যেন বাসায় গিয়ে একটু শান্তিতে থাকতে পারে সেজন্যই এ পরিকল্পনা করছি। অাগে তো মানুষ সরকারি চাকরিতে অাসতে চাইতো না। এখন ১২৩ ভাগ বেতন বৃদ্ধি করেছি। পৃথিবীর কোনো দেশে একসঙ্গে এত টাকা বেতন বাড়ানোর নজির নেই। সরকারি কর্মচারীরা এখন খুশি।