বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বাঁশখালীতে মৎস্যজীবী লীগের নেতা গ্রেপ্তার

স ম জিয়াউর রহমান
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কফিলুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ ৪ অক্টোবর শুক্রবার ভোরে বাঁশখালী উপজেলার তোতকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কফিলুল করিম (৪১) বাঁশখালী উপজেলার খুদুকখালীর মন্নান পাড়ার আবদুর রহিমের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বাঁশখালী থানার চাম্বল বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কফিলুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন।

স্হানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মামলায় এজাহার নামীয় আসামি না হলেও দলীয় রোষানলের শিকার হয়ে আটক হলেন কফিলুল করিম। কফিলুল করিম আওয়ামী লীগের কর্মী হলেও এলাকায় তার সুনাম রয়েছে।

এদিকে কফিলুল করিমের নি:শর্ত মুক্তি দাবি করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ, চট্টগ্রাম আওয়ামী মৎস্যজীবী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে দ্রুত বিনা কারণে আটক মৎস্যজীবী লীগ নেতা কফিলুল করিমের মুক্তির দাবি জানান।