বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের মৃত্যুতে কিশোরগঞ্জে শোকসভা

দিলোয়ার হোসেন মাসুম
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

 

দিলোয়ার হোসেন মাসুম কিশোরগঞ্জ

 

কিশোরগঞ্জে এনটিভির বার্তা সম্পাদক ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদক সীমান্ত খোকন’র মৃত্যুতে এক আলোচনা সভা ও

দু’আ অনুষ্ঠিত হয়েছে।

০৪সেপ্টেম্বর(২০২৪),শুক্রবার সকাল ৯ঘটিকায় কিশোরগঞ্জ থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল কেয়ারে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে ও ভোরের আলো সাহিত্য আসরের সহযোগিতায় এই সভাটি অনুষ্ঠিত হয়।

ভোরের আলোর সিনিয়র সহসভাপতি বিশিষ্ট কবি ও ব্যাংকার মোতাহের হোসেন এ সভায় সভাপতিত্ব করেন।

জাতীয় সাংবাদিক সংস্থা (নূর ইসলাম)-কিশোরগঞ্জ জেলা ইউনিট এর সভাপতি সাংবাদিক শফিক কবীরের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দি নিউনেশন পত্রিকার স্টাফ ও সিনিয়র সাংবাদিক আলম সারওয়ার টিটু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এ মতিন আকন্দ, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভোরের আলোর প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজা,

বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, বিশিষ্ট তথ্য সংগ্রাহক ও ঢাকা টাইমস পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আমিনুল হক সাদী, দৈনিক মানবকন্ঠ পত্রিকার করিমগঞ্জ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান বিপ্লব, দৈনিক সংবাদচিত্র পত্রিকার সিনিয়র স্টাফ সাংবাদিক মোঃ মাহফুজুল হক খান (জিকু), অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী মোঃ মনজুরুল হক, কালের নতুন সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, ভোরের আলোর সাংগঠনিক সম্পাদক শিল্পী জহিরুল হাসান রুবেল, আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক তরুণ কবি হিরন আকন্দ, কবি মাহফুজুর রহমান, জাতীয় বাউল সমিতির সদস্য বিশিষ্ট শিল্পী মো: কবির হোসেন, ইসলামী চিন্তক, কবি ও লেখক মোঃ মাহদী হাসান, ইসলামী গজল পরিবেশক ইব্রাহীম খলিল, কবি ও আলোচক মোঃ আজহারুল ইসলাম, মোঃ জনি মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক খোঁজ-খবর নেন দাঁতের ডাক্তার মোঃ হিরা মিয়া।

সভায় সীমান্ত খোকনের ওপর আলোচনা, দেশপ্রেমের গান, ইসলামী সংগীত এবং হৃদয়গ্রাহী মোনাজাতে প্রানবন্ত হয়ে ওঠে এ শোক সভাটি।

আলোচকরা প্রয়াত সীমান্ত খোকনকে কিশোরগঞ্জের গর্বিত সন্তান বলে আখ্যায়িত করেন। তার মৃত্যুতে একজন প্রথিতযশা সাংবাদিক হারালো বলে অভিমত ব্যক্ত করেন। একটি রহস্যজনক মৃত্যুতে সবাই যেন হত-বিহ্বল,শোকে মুহ্যমান। আলোচকরা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সভা শেষে

সমাপ্ত ভাষনে কবি মোতাহের হোসেন সকলকে ধন্যবাদ জানান এবং পরবর্তী অনুষ্ঠানে আসার জন্য সবাইকে অনুরোধ করেন।