বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ডিমলায় খাদ্যের সহিত পয়জনিং করে পিতাকে হত্যার অভিযোগ। 

মোঃ আনোয়ার হোসেন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

 

 

মোঃ আনোয়ার হোসেন

ডিমলা, নীলফামারী।

 

নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সোনামনিরডাঙ্গা গ্রামের আঃ গফুর(৬০) এর ১ম স্ত্রী পাঁচ পুত্র রেখে মৃত্যু বরন করে। পরবর্তীতে আঃ গফুর তাহেরা বেগমকে ২য় বিবাহ করে। তাহেরা বেগমের ঔরষে এক কন্যা সন্তান জন্ম গ্রহন করে। এতে আঃ গফুরের পাঁচ পুত্র ক্ষিপ্ত হয় এবং তাদের মধ্যে জোত জমি স্হাবর – অস্হাবর সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এরই একপর্যায়ে তাহেরা বেগমের সতীন পাঁচ পুত্র সবুজ ইসলাম, আলাকুল ইসলাম, হেলাল ইসলাম, মনিরুল ইসলাম গন গত কয়েক দিন পুর্বে পিতা আঃ গফুরকে ডেকে নিয়ে স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর চায়।কিন্তু আঃ গফুর স্বাক্ষর দিতে অপারগতা প্রকাশ করায় পুত্র গন তাহেরা বেগমকে পিটিয়ে আহত করে এবং আঃ গফুরকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে চিকিৎসা নিয়ে আঃ গফুর সুস্থ্য হয়। এতে তাহেরা বেগম বাদী হয়ে ঘটনার বর্ননা দিয়ে আদালতে মামলা করেন। উক্ত মামলায় আঃ গফুরকে স্বাক্ষী করায় সতীন পুত্ররা ক্ষেপে যায় এবং ঘটনার আপোষ করার কৌশলে ষড়যন্ত্র করে। গতকাল রাতে পুত্ররা আঃ গফুরকে ঘটনার আপোষ করার কথা বলে ৪ পুত্র পিতা আঃ গফুরকে ডেকে নিয়ে খাদ্যের সহিত পয়জন মিশিয়ে খাওয়ালে আঃ গফুর মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। পরবর্তীতে আঃ গফুরকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে আঃ গফুরের মৃত্যু হয় বলে তাহেরা বেগম জানায়। ডিমলা থানা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। এদিকে তাহেরা বেগম বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করে বলে ডিমলা থানার তদন্ত অফিসার আঃ রহিম নিশ্চিত করেন।