শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র টক ‘দায় যার জবাব তার’ শীর্ষক অনুষ্ঠানে হাবিবুল ইসলাম হাবিব  ২০০৮ সালের নির্বাচন ছিল সেনা সমর্থিত সরকারের পাতানো নির্বাচন  মাাফুজাকে ধর্ষণের বিচার হাসিনা করেনি, আমাকে ৭০ বছরের সাজা দিয়েছে 

ফরিদ আহমেদ ময়না
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

 

 

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা প্রতিনিধি:

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি নেতা হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, যে মাফুজাকে ধর্ষণের ঘটনায় শেখ হাসিনা সাতক্ষীরায় এসেছিলেন, সেই মাফুজাকে ধর্ষণের ঘটনার বিচার তিনি করেননি। উল্টো আমার বিরুদ্ধে মামলা দিয়ে বিচার বিভাগকে প্রভাবিত করে আমাকে ৭০ বছরের কারাদন্ড দিয়েছেন। কিন্তু ওই দিন আমাকে সাতক্ষীরাতেই ছিলাম না। ঢাকায় ছিলাম।

 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র টক ‘দায় যার জবাব তার’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

এসময় ২০০৮ সালের নির্বাচনে পরাজয়ের কারণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচন ছিল সেনা সমর্থিত সরকারের পাতানো নির্বাচন। খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়ে পূর্বপরিকল্পিত নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে তৎকালীন সেনা সমর্থিত সরকার।

 

সাতক্ষীরা জেলা বিএনপির গ্রুপিং ও মৎস্যজীবী দলের নেতা আমান হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সাবেক ভিপি আমানুল্লাহ আমান হত্যার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চাই।

 

একই সাথে পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনায় সাংবাদিকদের না জড়ানোর বিষয়ে তার প্রচেষ্টা অব্যাহত রাখার আশ^াস দেন তিনি।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপির কোনো নেতা-কর্মী অপরাজনীতির সাথে জড়িত হলে তার ছাড় নেই। জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে বিএনপি সরকার গঠন করলে সংবাদপত্রের স্বাধীনতা ও বাকস্বাধীনতা নিশ্চিত করা হবে।

 

অনুষ্ঠানে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র টকের সমন্বয়ক এসএম বিপ্লব হোসেন ও সমন্বয়ক রিজাউল করিমসহ সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। #