বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোবিন্দগঞ্জে চালককে বেঁধে রেখে ইজিবাইক ছিনতাই এর ঘটনায়৩ ছিনতাইকারী গ্রেফতার

ফয়সাল রহমান জনি
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে মারপিট করে বেঁধে রেখে ইজিবাইক ছিনতাই এর ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান জানান,গত ২৯/৯/২০২৪ইং তারিখ রাতে উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত তোফাজ্জল মন্ডলের ছেলে ইজি বাইক চালক ইয়াসিন আলীর ইজি বাইকটি নিয়ে সাপমারা ইউনিয়নের কাটামোড় দিয়ে যাওয়ার পথে যাত্রীবেশি ছিনতাইকারীরা ইয়াসিন আলীর ইজিবাইকটি রাজা বিরাট যাওয়ার জন্য ১০০ টাকায় ভাড়া করে নেয়। পথে মধ্যে পন্ডিতপুর নামক স্থানে জুয়েল এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌঁছা মাত্র ছিনতাইকারী রাজাহার ইউনিয়নের বেউর গ্রামের শ্রীনাথ রবিদাসের ছেলে শ্রী রিপন চন্দ্র দাস (২১),চাপড়া পাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইয়াকুব আলী (২২),পারইল গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে মানিক মন্ডল (১৯) এবং পলাতক আসামি শাহিন অটোচালক ইয়াসিনের মুখ গামছা দিয়ে বেঁধে রশিদিয়া হাত,পা বেঁধে মারপিট করে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে চলে যায়। পরবর্তীতে পথচারী এবং আশপাশের লোকজন বুঝতে পেরে ছিনতাইকারীদের আটক করে। বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ টিম এসে ইজিবাইক এবং ভিকটিমকে উদ্ধার করে। ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা নিয়ে তাদেরকে কোর্টে চালান করা হয়েছে । গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ,ফ,ম আসাদুজ্জামান শামীম জানান, ইজিবাইক ছিনতাই এর ঘটনায় মামলা দায়েরের মাধ্যমে ছিনতাইকারীদের গ্রেফতার করে,ছিনতাই কৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে বলে জানান।