বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ৪ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেফতার-৮

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় ৫ আগষ্ট ঠাকুরগাঁওয়ের রোড এলাকায় ৪ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়। ২ অক্টোবর বুধবার গ্রেফতারকৃতদের আদালতে তোলা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। গ্রেফতারকৃতরা হলেন, মো: আরিফুর রহমান (৩১), মো: আল-আমিন (৩৪), মো: জাহেরুল ইসলাম (৪২), মো: শাহ জালাল (৪৩), মো: আনোয়ার জাহিদ ওরফে রুমি (৫৬), মো: মানিক হোসেন (৪০), মো: আল-আমিন (২৭) ও মো: আশরাফুল ইসলাম (২৩)। আদালত সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আসামীরা এ ঘটনায় আনিত মামলার বাদী মো: জাকির হোসেন (৫৪) এর ছেলে মো: রাকিবুল হাসান (রকি)সহ নিহত ৪ জনকে আন্দোলন হতে বিরত থাকতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরে ভয়-ভীতি দেখায়। তারা রাজী না হলে তাদের আন্দোলন বিষয়ে আলাপ-আলোচনার জন্য মামলার ১৮ নং- আসামীর বাড়িতে নিয়ে সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগুনে পুরিয়ে হত্যা করে। দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে এবং ঢাকায় চিকিৎসাধীন সহ মোট ৪ জন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় রকির পিতা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।